ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২৫ বিকাল ৫:২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, চট্টগ্রাম-১৬ বাঁশখালী থেকে পর পর ৪ বারের নির্বাচিত সাবেক সাংসদ মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরীস্থ মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নিজবাড়ি সংলগ্ন জামে মসজিদে পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যার যার নিজ এলাকার মসজিদ -মাদ্রাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিনম্র শ্রদ্ধা জানিয়ে মরহুমে কবরে পুষ্যস্তবক অর্পন করেন বিএনপির নেতারা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, বাঁশখালী থেকে পর পর চার বার নির্বাচিত সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিজী উপলক্ষে তাঁহার স্মরণে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা বিএনপি,যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

বিএনপি নেতারা বলেন, মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির দুর্দিনের রাজপথের অগ্রসৈনিক, দলমত নির্বিশেষে গণমানুষের ভালোবাসার মূর্তপথিক ও অসংখ্য নেতাকর্মী গড়ার কারিগর, বাঁশখালী থেকে পর পর চার বারের নির্বাচন সাংসদ ও দলের নিবেদিতপ্রাণ ছিলেন তিনি। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা,দূর্দশিতা ও সৎসাহসিকতা দলের প্রতিটি নেতাকর্মীর জন্যে অনুপ্রেরণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ষীয়ান এনেতার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। উল্লেখ্য, ২০২২ সালের ৮ নভেম্বর মহান রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর জিম্মায় চলে যান প্রয়াত নেতা সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।

এমএসএম / এমএসএম

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা