ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

স্ত্রীর কাছে ‘চিরকুট’ লিখে স্বামীর আত্মহত্যা


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৮-১১-২০২৫ বিকাল ৫:২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর এলাকায় তরিকুল ইসলাম (৩৫) নামে এক ওষুধ কোম্পানির (ড্রাগ ইন্টারন্যাশনাল) বিক্রয় প্রতিনিধি স্ত্রীর কাছে চিঠি লিখে আত্মহত্যা করেছেন। শুক্রবার ৭ নভেম্বর সন্ধ্যায় তার ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তরিকুল স্ত্রী আশা বেগমকে নিয়ে শান্তিপুর এলাকার মৃত ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি সিরাজগঞ্জের দত্তবাড়ী গ্রামের দুলাল মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে তরিকুল ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। শুক্রবার বিকেলে ঝগড়ার পর তরিকুল ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করেন। পরে স্ত্রী আশা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ঘরে তারা ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তরিকুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের প্যান্টের পকেট থেকে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে তরিকুল লিখেছেন,... আমি অপরাধী বটে, কিন্তু তুমি যে অপবাদ দিয়েছো আমি নাকি চরিত্রহীন, বিশ্বাস কর আল্লাহর কসম করে বলছি তুমি ছাড়া আমি আর কখনো কোন নারীকে স্পর্শ করিনি। সত্যি বলছি মৃত্যুর আগে কেউ কখনো মিথ্যা কথা বলে না। তুমি যত কথা বা অভিযোগ দিয়েছো তা আমি মাথা পেতে নিবো কিন্তু এই অপবাদ নিতে পারলাম না। আমার সন্তানদের দেখে রেখো। আমি সত্যিই তোমাকে অনেক ভালবাসতাম।- ইতি তোমার ঘৃণার পাত্র।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান,খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ