ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে বিএনপি নেতার কবর জিয়ারতে দুই এমপি প্রার্থী


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৮-১১-২০২৫ বিকাল ৫:২৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিএনপির ৪  নেতার কবর জিয়ারত করেছেন জয়পুরহাট ১ ও ২ আসনের এমপি প্রার্থী। ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার লিয়াকত হোসেন, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বড়াইল ইউনিয়ন আশরাফ আলী মন্ডল  এবং জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক  আ ফ ম আব্দুল হামিদ, বড়তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন তোতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও কবর জিয়ারত করা হয়েছে। 

শনিবার বেলা ১২ টায় বটতলী বাজার থেকে শুরু হয়ে  বিকেল পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এ দোয়া করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান,  জয়পুরহাট -২ আসনের প্রার্থী সাবেক সচিব ডিসি আব্দুল  বারী। 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্শিদ, কালাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক, জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ক্ষেতলাল থানা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান এ্যালট প্রমুখ। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র