ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাগুরায় কৃতি সন্তানদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৮-১১-২০২৫ বিকাল ৫:২৫

মাগুরা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডাকসু, রাকসু, জাকসু,চাকসুসহ দেশের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি ও বিভিন্ন স্থানে দ্বায়িত্বপ্রাপ্ত মাগুরার কৃতি সন্তানদের সংবর্ধনা ও মতবিনিময় সভা শনিবার সকালে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীওর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা  ড, আলমগীর বিশ্বাস ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন - ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলার প্রথম সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোঃ মাসুদুল আলম, নড়াইল জেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি আবুল হাসান,  জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মাওলানা মোঃ ইব্রাহিম বিশ্বাস, ঢাকা মহানগরীর আইনজীবী ফোরামের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আজমত হুসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হলের শিবিরের সভাপতি এবং উক্ত হলের নির্বাচিত জি এস মোঃ তানজিল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মহম্মদ মহসিন হলের নির্বাচিত ভিপি মোঃ সাদিক হোসেন শিকদার, ইসলামী ছাত্র শিবিরে জেলা সভাপতি মোঃ আমিনউদ্দীন আশিক, সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন।
উমুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন - শিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ আকিজুর রহমান, মোঃ আব্দুর রহমান, জেলা শিবিরের সাবেক সেক্রেটারী মোঃ মশিউর রহমান, আইনজীবি ফোরামের জেলা সভাপতি এ্যাডভোকেট ফরিদ আহমেদ।
বক্তারা আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে কাঁদেকাঁদ রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা, উপজেলার জামায়াত ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত