ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নে চমক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২৫ রাত ১০:৩৯

ধোঁয়াশা কাটছে না রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে৷ গত ৩রা নভেম্বর বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় যে ৬৩টি আসন ফাঁকা আছে তারমধ্যে একটি রাজবাড়ী-২ আসন।

জোটঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর মহাসচিব মোমিনুল আমিন রাজবাড়ী-২ আসনে বিএনপি জোটের মনোনয়ন পাচ্ছেন। বিএনপি এই আসনে নিজস্ব প্রার্থী দিচ্ছে না বলেই জানা গেছে; ফলে জোটের একক প্রার্থী হিসেবে মোমিনুল আমিন ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারে নামবেন। শরিক দলগুলোর সাথে আলোচনা শেষে আনুষ্ঠানিক ঘোষণা কিছুদিনের মধ্যই আসবে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এক দশকের বেশি সময় ধরে আওয়ামী কর্তৃত্ববাদবিরোধী ধারাবাহিক আন্দোলনে রাজপথের সামনের সারির সংগঠক হিসেবে পরিচিত মোমিনুল আমিন রাজনৈতিক  অঙ্গনে “ফ্রন্টলাইন ফাইটার” হিসাবে পরিচিত । একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা, মিথ্যা মামলায় জড়ানো এবং পুলিশের লাঠিচার্জ ও ছাত্রলীগের হামলাসহ নানা নির্যাতনের শিকার বারবার হয়েছেন—এ তথ্য দলীয় ও আন্দোলন-সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ২০১৩ সালে একতরফা নির্বাচনের প্রতিবাদে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের সাথে তিনি র‌্যাব-১ কার্যালয়ে আটক ছিলেন। 

স্থানীয় নেতারা জানান, ২০১৫ সাল থেকেই রাজবাড়ী-২ এলাকায় তিনি ধারাবাহিকভাবে জনমত গঠনে কাজ করছেন। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজবাড়ীতে আওয়ামী লীগের স্থানীয় এমপি জিল্লুল হাকিমের অনুসারীদের হামলায় তিনি আহত হন—এ অভিযোগও উঠে এসেছে এলাকাবাসী ও কার্যক্রমে থাকা নেতাকর্মীদের বর্ণনায়। গত জুলাইয়ের গণআন্দোলনসহ যুগপৎ কর্মসূচিতে ঢাকার রাজপথে শরিক দলগুলোর সঙ্গে একাধিক মিছিলে তার সক্রিয় উপস্থিতি ছিল দৃশ্যমান, জানায় সংশ্লিষ্টরা।

জোটের নেতাকর্মীদের বিশ্বাস, দীর্ঘদিনের মাঠপর্যায়ের কার্যক্রম, জাতীয় পর্যায়ে পরিচিতি, টক-শো এবং ঐকমত্য কমিশনে দেয়া ধারালো বক্তব্য, মেধা এবং সৃজনশীলতাসহ নতুন প্রজন্মের প্রার্থী হিসাবে পরিবর্তনের বার্তা মোমিনুল আমিনের পক্ষে ভোটারদের টানতে বড় ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত