ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে নির্যাতনকারী দুই ছেলে গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় বৃদ্ধা মা, বাবা অবশেষে আইনের আশ্রয় নিয়েছেন।শনিবার (৮ নভেম্বর) ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দুই ছেলেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ ।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় মোঃ মাসুদ রানা (৩২) ও কুদরত ই হৃদয়(২২) ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের ৭নং ওয়ার্ডের মোঃআব্দুল বারী ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে মা মনোয়ারা বেগম বাদী হয়ে, ভূরুঙ্গামারী থানায় মামলা নং ০৬,(১১)২৫ এর অধীনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আসামি মাসুদ রানা ও কুদরত ই হৃদয় উভয়ই দীর্ঘদিন ধরে বৃদ্ধ মা,বাবাকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। বাবাকে শারীরিক নির্যাতনের এক পর্যায়ে তাদের বাবার তিনটি দাঁত ভেঙে দেয় তারা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে যথাযথ পুলিশ এসকটের মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং (ওসি)ভূরুঙ্গামারী নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।থানার এসআই হারুন এ মামলার তদন্ত করছেন। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।
ভূরুঙ্গামারীর স্থানীয় জনসাধারন পুলিশের এ পদক্ষেপের প্রশংসা করে বলেন, এতে সমাজে ,সচেতনতা বাড়বে এবং অসহায় বৃদ্ধ মা,বাবারা আইনের প্রতি আরও আস্থা পাবে।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ