তানোরের গ্রাম অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ
একসময় গ্রাম এলাকায় চোখ যেদিকে যেতো সে দিকেই দেখা যেতো সারি সারি খেজুর গাছ। শীত কালে খেজুর গাছের মাথায় রস সংগ্রহের জন্য গাছিরা টাঙিয়ে রাখতো মাটির হাঁড়ি ও কলস। এমনকি খেজুর গাছের মাথা জুড়ে থোকায় থোকায় হলুদ হয়ে ঝুলে থাকতো খেজুর ফল। ছোট বেলায় ভোর হলেই খেজুর গাছের নিচে ছুটে গিয়ে দলবেঁধে কুড়াতে দেখা যেতো পাকা পাকা মাটিতে পড়ে থাকা খেজুর ফল।কিন্তু দিন দিন কালের বিবর্তনে গ্রাম অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে খেজুর গাছের সুস্বাদু রস ও খেজুর ফলের গাছ। ফলে খেজুর গাছ বিলুপ্তির জন্য একদিকে কমেছে খেজুর গুড়ের উৎপাদন।পাশাপাশি হারাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। খেজুরের গাছ আল্লাহর একটি বড় নিয়ামত। খেজুরের গাছ থেকে শুধু রস, গুড় বা খেজুর ফল পাওয়া যায়না। খেজুর গাছের পাতা দিয়ে শীতল পাটিও তৈরি করা হয়ে থাকে। গ্রাম অঞ্চলের প্রায় বাড়িতে এই খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা শীতল পাটি এখনো ব্যবহার করা হয়। তবে আগের চাইতে বর্তমানে তুলনামূলক ভাবে অনেকটাই কমে গেছে খেজুর গাছের পাতায় তৈরি শীতল পাটির ব্যবহার। বর্তমানে খেজুর গাছের সংখ্যা খুবই কম। যেটুকু দেখা যায় তাও ব্যক্তিগত খেজুর গাছ। যার জন্য মন চাইলেও এখন আর ইচ্ছেমত খেজুর ফল পাওয়া যায়না। হয়না খেজুর গাছের পাতা দিয়ে শীতল পাটি তৈরি করা।তানোর পৌর এলাকার গুবির পাড়া গ্রামের ইনছান আলী জানান, আজ থেকে ১০বছর আগে বিপুল পরিমাণে খেজুর গাছ দেখা যেতো। সরকারি রাস্তার পাশে ও ব্যক্তিগত মানুষের খৈলানে ডাঙ্গা জুড়ে সারি সারি খেজুর গাছ ছিলো। গাছে গাছে হলুদ হয়ে ঝুলে থাকতো পাকা পাকা খেজুর ফল। খাওয়ার তেমন কোন লোক ছিলনা। কিন্তু এখন আর তেমন খেজুর গাছ চোখ পড়ে না। তবে প্রাকৃতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে যেমন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তা গুড় উৎপাদন করে অর্থ উপার্জন করা হয়,তেমন খেজুর গাছ থেকে সুস্বাদু ফল ও খেজুর গাছের পাতা দিয়ে তৈরি শীতল পাটিও বিক্রি করে লাভবান হওয়া যায়।অন্যদিকে খেজুর গাছ পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। তাই বাড়ির আশেপাশে যেখানে ফাঁকা জায়গা পড়ে রয়েছে সেখানেই খেজুর গাছ রোপণ করতে হবে। তাহলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে ও খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় উৎপাদনও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানান,খেজুর গাছ একটি আল্লাহর বড় নিয়ামত, খেজুর গাছ থেকে ভালো অর্থ আয় করা যায়। তাই বেশি বেশি করে ফাঁকা জায়গায় খেজুর গাছ লাগানোর আহবান জানান তিনি।
Aminur / Aminur
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা