ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নড়াইলের কালিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ১২:২৮

নড়াইলের কালিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।নড়াইল-১ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে শনিবার দুপুরে উপজেলার নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া খান সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদ ও বিএনপি নেতা জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি,এম, নাগিব হোসেন।নড়াগাতি থানা বিএনপির সহ-সভাপতি লস্কর ফিরোজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ষ্টেট বিএনপির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির,জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম মহসিন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা জাসাস’র সাধারন সম্পাদক স,ম ইকরাম রেজা, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম, রেজাউল করিম। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন আনসারী,নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রেজাউল খবীর রেজা, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাহাজাহান সিদ্দিকী টিটো, বিএনপি নেতা মোল্যা বকতিয়ার হোসেন, হায়দার আলম,কালিয়া পৌর ছাত্রদলের আহবায়ক মো: মিকাইল হোসেন, শ্রমিকদল নেতা মো: দেলোয়ার হোসেন দিলু, ছাত্রদলের সাবেক নেতা জিয়াউর রহমান বাবলু স্থানীয় ইউপি সদস্য মো: সোহাগ শেখ।দুপুরে শুরু হয়ে  বিকেল পর্যন্ত চলা এ অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়ন ও কালিয়া পৌরসভা এলাকার হাজার হাজার বিএনপির পুরুষ ও নারী নেতা-কর্মী যোগ দেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম মাহি।  
বক্তারা বলেন, আমাদের জীবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য ব্যাপক । এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে।জিয়াউর রহমান ক্রান্তিময়  সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামি নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে তৃণমূলের ভোটারদের মূল্যায়নের উপর গুরত্বারোপ করা হয়।এ অনুষ্ঠানে বিএনপির প্রয়াত মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক, বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশন ও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশনের প্রয়াত সভাপতি বি.এম বাকির হোসেনের দলের জন্য আত্মত্যাগের কথা তুলে ধরেন প্রধান অতিথি।

Aminur / Aminur

জ্বালানি তেলের সংকটে বিপাকে জেলে, বরগুনায় মানববন্ধন

গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে নীতিমালা বিষয়ক আলোচনা সভা

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন চৌধুরী ইশরাক

চাঁদপুরে দীপু মনিকে শোন অ্যারেস্ট দেখানো হলো তিন মামলায়

জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরীর স্বপ্ন: দীর্ঘদিনের দাবি মেটাতে মাঠে গাসিক প্রশাসক

সাবধান" ঝুঁকিপূর্ণ সেতু আতঙ্কিত চালক যাত্রী

সিংড়ার হাইটেক পার্ক পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন চৌধুরী ইশরাক

কটিয়াদীতে মাদক সম্রাট সাইফুলসহ ৩ জনের আস্তানা গুঁড়িয়ে দিল অতিষ্ঠ যুবসমাজ

ভোলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, ৯৯৯-এ ফোনে পুলিশের উদ্ধার

দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই: মঞ্জু

যুবসমাজকে বইমুখী করতে গ্রামে গন পাঠাগার উদ্বোধন

জারকিন ও ব্যারেলে জ্বালানি মজুদ রাখা অবস্থায় উদ্ধার ও জরিমানা