ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কমিটি গঠন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ১:৫৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

৭ নভেম্বর (শুক্রবার) সংগঠনটির নির্ধারিত প্যাডে ঘোষণার মাধ্যমে দৈনিক আজকের দর্পণ এর ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম কে সভাপতি এবং তালাশ বিডি এর উপজেলা প্রতিনিধি মোঃ মাইদুল ইসলাম (সোহান) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন সংগঠনটির চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খায়রুল ইসলাম আল আমিন।

নবগঠিত কমিটিতে— সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক ঢাকার ডাক এর মোঃ মাসুদ আল করিম, দৈনিক প্রজন্ম সমাচার এর মোঃ নজরুল ইসলাম, দৈনিক শিরোমনি এর উপজেলা প্রতিনিধি মোঃ সাঈদুর রহমান, এবং দৈনিক দেশের কণ্ঠ এর উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক আই বার্তা এর মোঃ গোলাম মোস্তফা, দৈনিক আজকের খবর এর মোঃ রাসেল ইসলাম, এবং দৈনিক দেশি নিউজ এর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সজীব।

সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক সকালের সময় এর উপজেলা প্রতিনিধি এস.এম. মহিবুল নাঈম সিমন;সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক প্রতিবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ শাহীন আলম, টু সময় সংবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ কফিল উদ্দিন, এবং রোজ টিভি ইউকে এর উপজেলা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান।

এছাড়া দৈনিক গণ সংবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ রুহুল রাসেল অর্থ সম্পাদক, দৈনিক জনতার খবর এর জেলা প্রতিনিধি আব্দুর রহিম ইসলাম রনি সহ-অর্থ সম্পাদক, দৈনিক ৭১ বাংলা এর উপজেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান দপ্তর সম্পাদক, দৈনিক মর্নিং পোস্ট এর স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম সহ-দপ্তর সম্পাদক, এবং দৈনিক সোনালী সময় এর স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজুল ইসলাম প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক প্রতিবাদ এর স্টাফ রিপোর্টার মোঃ আতোয়ার রহমান, স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোঃ সাইদুর রহমান, দৈনিক তালাশ টাইমস এর উপজেলা প্রতিনিধি মোছাঃ শরিফা আক্তার, এবং দৈনিক স্বদেশ প্রতিদিন এর উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন।

আগামী এক বছর মেয়াদে নবগঠিত এই কমিটি সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ এবং পেশাগত মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার