ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীতে আফিল উদ্দিন হাফিজিয়া নূরানী ক্যাডেট মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ২:৪

ঈশ্বরদীতে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে আল্লাহ্ ও নবী রসুলের নির্দেশ মোতাবেক চলতে পারলে আমাদের সমাজ ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। তিনি বলেন, নেক নিয়তে ক্ষমা চাইলে অসীম দয়ালু আল্লাহ্ রাব্বুল আল আমিন নিশ্চয় ভুলের ক্ষমা করে দিবেন। গতকাল শনিবার রাতে বাঘইল স্কুল এন্ড কলেজ মাঠে আফিল উদ্দিন হাফিজিয়া নূরানী ক্যাডেট মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে এবং পুরস্কার বিতরণী ও মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেল শ্রমিক দলের কেন্দ্রিয় শিক্ষা ও গবেষনা সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্বতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে সমাজসেবক আলাউদ্দিন সরদার এবং আমন্ত্রিত অতিথি হিসেবে হযরত মাওলানা মোঃ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে হযরত মাওলানা মোঃ সৈয়দ আাল বেলালী এবং বিশেষ বক্তা হিসেবে মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক নেছারী ও হাফেজ মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম বক্তব্য দেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আফিল উদ্দিন হাফিজিয়া নূরানী ক্যাডেট মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ শরিফুল ইসলাম। পরে প্রধান অতিথি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ও উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মিসেস সেলিনা ইসলাম অন্যান্য অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গভীর রাত পর্যন্ত চলা ওয়াজ মাহফিলে প্রায় সহস্রাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ মুসল্লীরা অংশ নেন। একই সাথে বাঘইল কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে বসানো মেলায় বিভিন্ন পসরা ও খাদ্যসামগ্রীর বেচাকেনা চলে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬