ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ নেতা শামসুল হক নাশকতা মামলায় গ্রেফতার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ৪:০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই ২৪ এর নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোঃ শামসুল হক -কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শামসুল হক তিলাই ইউনিয়নের কামাত আঙ্গারিয়া (মাদ্রাসা মোড়) গ্রামের মৃত আবু তাহেরের পুত্র এবং ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

তাকে নাশকতা মামলায় শনিবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, “জুলাই ২৪-এর নাশকতা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ভূরুঙ্গামারীতে নাশকতা, মাদক ও চাঁদাবাজি দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

ভূরুঙ্গামারীর স্থানীয় জন সাধারন পুলিশের দ্রুত তৎপরতায় সন্তোষ প্রকাশ করে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম