ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বেনাপোল স্থলবন্দরে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ৪:১৬

বেনাপোল স্থলবন্দরকে সুরক্ষিত রাখতে 'অগ্নি দুর্ঘটনা' প্রতিরোধে এক অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বেনাপোল স্থলবন্দরের ১নং পণ্যগারের  ইয়ার্ডে এই মহড়া অনুষ্ঠিত হয়।বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ব্যবস্থাপনায় অগ্নিনির্বাপন মহড়াটি দেখানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মোঃ শামীম হোসেন,উপ-পরিচালক সজীব নাজির,উপ-পরিচালক রুহুল আমিন, বন্দরের ফায়ার ইনচার্জ মোঃ শাহিন হোসেন,ফায়ার স্টেশন অফিসার শার্শা উপজেলা বায়জিদ বোস্তামি,স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক সংগঠনের সদস্যরা।

বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর এবং কেপিআইভুক্ত স্থাপনা। বন্দরে শত শত কোটি টাকার আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষিত থাকে।    
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন,ঢাকা এয়ারপোর্টে আগুন ধরার পরে আমরা বেনাপোল বন্দরেও সতর্কতা অবলম্বন করছি।

অগ্নিকাণ্ডের মতো ঘটনা বেনাপোল বন্দরে যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বেনাপোল বন্দর এলাকায় আগুন নেভানোর পদ্ধতি শেখানোর জন্য একটা মহড়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বন্দরে প্রবেশরত ট্রাক চালক,লেবার, সিঅ্যান্ডএফ ও ট্রান্সপোর্ট কর্মকর্তা কর্মচারিদের অগ্নি দুর্ঘটনার রোধে সতর্কতা করা হচ্ছে।

উল্লেখ্য, গত গত ২৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ভেতরে ধূমপান করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বন্দরের অভ্যান্তরে যাতে কেও ধুমপান না করার জন্য সতর্কতা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার