শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গজারিয়ায় 'ভূমি কথা' কুইজ প্রতিযোগিতা ও মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার অনুষ্ঠিত
বর্তমান সময়ে ভূমিসেবা, তথ্য হয়রানি, ভূমি আইন এবং কোন প্রতিষ্ঠানে কোন সেবা পাওয়া যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "ভূমি কথা" পুস্তিকাকে কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতা ও মেয়েদের ক্যারিয়ার প্লানিং সেমিনার এর আয়োজন করে গজারিয়া উপজেলা প্রশাসন। রবিবার ( ৯ অক্টোবর ) গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন জানান, কুইজ প্রতিযোগিতায় প্রাথমিকভাবে প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই শেষে ২০৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সহকারী কমিশনার সানজিদা আক্তার সুমা, গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আহম্মেদ তিথি, গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ, গজারিয়া সরকারি কলেজ এর রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইয়াসমিন আক্তার সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত