মঠবাড়িয়ায় বখাটের উৎপাতে স্কুলে যেতে পারছে না সোনিয়া
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের উদয়ন স্কুলের দশম শ্রেণির ছাত্রী সোনিয়ার স্কুলে যাওয়া বন্ধের উপক্রম হয়েছে।এ বিষয়ে সোনিয়ার মা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সোনিয়া ক্লাস শিক্ষকের কাছে প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে ভখাটে চক্রের হোতা সেনের টিকিকাটা গ্রামের সোনা চন্দ্র বেপারীর ছেলে গোপাল, নুর মোহাম্মদের ছেলে মনির হোসেন তাকে শারীরিকভাবে নির্যাতন করে।
সোনিয়ার মা স্থানীয় থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঘটনার দিন গোপাল আমার মেয়েকে পূর্বপরিকল্পিতভাবে স্কুলে যাওয়ার পথ রোধ করে চড়-থাপ্পরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায় পথচারীদের সহযোগিতায় সোনিয়া তাদের হাত থেকে রক্ষা পায়। এছাড়াও বিভিন্ন সময় এ বখাটেরা আমি ও আমার মেয়ের বড় ধরনের ক্ষতিসাধনের হুমকি দিয়ে আসছে। বর্তমানে আমার স্বামী শাহজাহান খান জীবন-জীবিকার তাগিদে সৌদি আরবে রয়েছেন। যে কোনো সময় তারা আমার পরিবারের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। আমার মেয়ে সোনিয়ার স্কুলে যাওয়া আপাতত বন্ধ রয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় স্কুলছাত্রী সোনিয়ার মা খালেদা আক্তার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ