ভূরুঙ্গমারীতে মাদককারবারী সন্দেহে ৫ জন আটক
কুড়িগ্ৰামের ভূরুঙ্গামারীতে মাদককারবারী সন্দেহ ৫ জন কে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে এসময় নগদ টকা সহ মোবাইল ফোন, কস্টেপ, কাঁচি এবং একটি মোটোরসাইকেল জব্দ করা হয়।
রবিবার ( ৯ নভেম্বর )রাত আনুমানিক ০৮:৪৫ মিনিটে (ভুরুঙ্গামারী কচাকাটা ) সার্কেল অফিসার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে উপজেলার সোনাতলী গ্রামের সাকিনে মোছাম্মৎ জরিনা খাতুন এর বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,ভূরুঙ্গামারী সোনাতলী গ্ৰামের জরিনা,জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আনছার আলীর ছেলে রবিউল , দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেব গ্রামের গুলে যান, ফুলবাড়ী থানার শওকত আলীর মেয়ে রুমি, রংপুরের বদরগঞ্জ থানার শহিদুলের মেয়ে বারুয়া গ্রামের শাপলা।
ভূরুঙ্গামারী কচাকাটা জোনের সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায় এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ৪৮৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ,১কাচি,১টি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের কাছ থেকে কোন মাদকদ্রব্য পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদের সময় ভূরুঙ্গামারীতে আসার কারণ ও জব্দকৃত আলামত সম্বন্ধে তারা সন্তোসজনক জবাব দিতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে এবং সন্দেহভাজন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভূরুঙ্গামারী উপজেলার স্থানীয় জনসাধারণ পুলিশের এমন নিয়মিত তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন মাদকদ্রব্য বিরোধী অভিযান নিয়মিত ভাবে অব্যাহত রাখার আবেদন জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ