ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ৩:৫২

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর সড়ক ও জনপদ (সওজ) অফিস প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি মেহেরপুর জেলা শাখার সভাপতি আনিসুজ্জামান বকুল।
সভায় সাধারণ সম্পাদক আব্দুল আলীম, শিক্ষা বিষয়ক সম্পাদক রশিদুল ইসলাম বোরহান, গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, আমিনুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

এর আগে সকালেই আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা শাখার সভাপতি আনিসুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমের নেতৃত্বে র‍্যালিটি পৌর কমিউনিটি সেন্টার হলের সামনে থেকে শুরু হয়ে বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ও জনপদ বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে আইডিইবি সদস্যরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। র‍্যালি ও আলোচনা সভায় উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন অংশগ্রহণকারীরা।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ