টুঙ্গিপাড়ায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের ব্যতিক্রমী মতবিনিময় সভা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাধ দমন, সাইবার নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইউএনও ফারজানা আক্তার বলেন,“টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। এ লক্ষ্যে প্রশাসন বিভিন্ন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।”
ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন,“তথ্যপ্রযুক্তির সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষায় আধুনিক কৌশল প্রয়োগ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করলে অপরাধ দমন আরও কার্যকর হবে।”
সভায় বক্তারা কিশোর অপরাধ মনিটরিং ডাটাবেইস তৈরি, মাদকবিরোধী প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং পুলিশ-জনগণ পার্টনারশিপ সভার মাধ্যমে সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে ইউএনও ফারজানা আক্তার বলেন,“সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করতে পারব।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ