ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ৪:১৩

আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ সংসদীয় নাঙ্গলকোট ও লালমাই আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া দলীয় মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেন। সোমবার সকাল ১০ টায় নির্বাচনী এলাকা লালমাইয়ে নেতাকর্মীরা  প্রায় ৫ হাজার মোটরসাইকেল ও তিন শতাধিক পাইভেট গাড়ি বহরে নিয়ে তাকে ফুলের শুচ্ছেচ্ছা দিয়ে বরণ করে নেন।

এতে রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহ্ আলম ও সাধারণ সম্পাদক জামাল হোসেনের নেতৃত্ব রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির শত-শত নেতা কর্মীর উপস্থিতিতে মাহিনী বাজার ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া বলেন, নাঙ্গলকোটের মানুষের পাশে দীর্ঘ সময় পাশে ছিলাম। নতুন করে লালমাই এলাকাটি যুক্ত হয়েছে। আমি কথা দিলাম লালমাই ও নাঙ্গলকোট বাসী আপনাদের পাশে থাকবো, এই এলাকা মদ, জুয়া ও অসামাজিক কার্যকলাপ দুর করে নাঙ্গলকোট  লালমাইকে একটি মডেল উপজেলা হিসেবে উপহার দিবো। 

এসময় তিনি ধানের শীষ প্রতীকের ভোট ও দোয়া চেয়ে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় তারেক রহমানের ৩১দফার লিপলেট বিতরণ নিয়ে বাগমারা বাজার হয়ে নাঙ্গলকোটের বিভিন্ন ইউনিয়ন শোডাউন করে উপজেলা হেলিপ্যাড মাঠে এসে নির্বাচনী প্রচারনার উদ্বোধনী কর্মসূচী সমাপ্তি করেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার