মনোহরগঞ্জে গবাদি পশুর খাদ্য সংকট বিপাকে খামারিরা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বছরে একবার বোরো ধানের চাষ হয়। গবাদি পশু পালনে গেরস্ত ও খামারি সবাইকে ধানের খড়, কুঁড়া, ভুষির উপর নির্ভর করতে হয় পুরো বছর । বছরে একবার বোরো ধানের চাষাবাদ হওয়ায় বছরের মাঝামাঝি সময়ে দেখা দেয় গরুর খাদ্য সংকট।উপজেলার ১১ ইউনিয়নের গেরস্থ, খামারিরা অনেক সময় এক উপজেলা থেকে অন্য উপজেলা গিয়ে ট্রেকটর - ট্রাকে করে খড়,খাদ্য সংগ্রহ করেন।ধানের খড়ের কেজি অনেক বেশি দামে কিনে আনেন খড়, কুঁড়া। বিপাকে পড়ে অনেক খামারি গরু-ছাগল পালন বন্ধ করে দিচ্ছেন , এবং কম দামে বিক্রি করে দিচ্ছেন গরু,ছাগল ।উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খামারি ডুমুরিয়া গ্রামের মো.শহিদ বলেন, আমার খামারে প্রায় ৭০/৮০টি গরু ছিল। খাদ্যের সংকটের কারণে অনেকগুলো গরু কম দামে বিক্রি করে দিয়েছি। এখন খামারে ২৫/৩০ টি ষাঁড় গরু আছে।আমি দুধের গরু খামার করে থাকি ধানের খড় এবং খাদ্যের দাম বৃদ্ধির কারণে খামারি ব্যবসায় লাভ নেই ।
হাটিরপাড়, ছিকটিয়া,মৈশাতুয়া, গোয়ালীয়ারা, ঝলম,লক্ষণপুর হাসনাবাদ, দিশাবন্দ সহ১০ গ্রামের গরু খামারি জানান, আমরা গরুর খড়,কুড়া, খৈল, ভুষি খাদ্যের সংকটের কারণে খামারি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। গ্রামের মানুষ যারা গরু পালন করেন, তারা গরুকে সাধারণত ধানের খড়, খৈল, কুঁড়া, ভুষি খাওয়ায়। এ উপজেলায় বছরে একবার বোরো ধানের আবাদ হয়, ফলে গরু খাবারের খাদ্য খাদ্য সংকটে পড়েন অনেকে। ফিড, খৈলের দাম বৃদ্ধি হওয়ায় খামার চালানো সম্ভব হচ্ছে না।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মমিনুর রহমান বলেন, মনোহরগঞ্জ উপজেলার মানুষ বন্যার কবলে পড়েন, ফলে অনেক খামারি খাদ্যের সংকটে পড়ে। উঁচু জমিতে ঘাস চাষ, খাস জমি দেখে একটি গোচরণ ভূমি তৈরি করলে খাদ্য সংকট কমে যেতে পারে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়