বিরামপুর পৌরসভায় রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন
দিনাজপুরের বিরামপুর পৌরসভায় ৯ লাখ ৫৪ হাজার ৫৮৬ টাকা ব্যয়ে ২৬৫ মিটার রাস্তা কার্পেটিংকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর শহরের হোসেনপুর (ঘাটপাড় বটতলা) থেকে ছোট শাখা যমুনা নদীর ব্রিজ পর্যন্ত রাস্তা কার্পেটিংকরণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
এ সময় পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, ঘাটপাড় বটতলা থেকে ছোট যমুনা নদীর ব্রিজ পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। জণগণের ভোগান্তির কথা ভেবে পৌরসভার নিজস্ব অর্থায়নে রাস্তাটির নির্মাণকাজ শুরু করা হয়েছে। রাস্তাটির নির্মাণকাজ শেষ হলে পৌরবাসীসহ নদীর ওপারের ৪ ইউনিয়নের মানুষের চলাচলের যে জনদুর্ভোগ তা সমাধান হবে।
উদ্বোধনকালে উপজেলা আ’লীগের সহ-সভাপতি শিবেশ কুণ্ডু, দিলীপ কুণ্ডু, ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, মোজাম্মেল হক, আঙ্গুরা পারভীন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্তু কুণ্ডু, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা প্রিতিময় পলাশ, নাসিম আনছারী, নাজমুস সাকিব সোহেল, সহকারী প্রকৌশলী সেলিম উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী আবু সোয়েব মো. সজল, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও এরশাদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন