সিংগাইরে ৩ টি ভূমি অফিস নির্মাণ কাজের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমদ চৌধুরী
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ, জামির্তা ও জামশা ইউনিয়নে নতুন তিনটি ভূমি অফিস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (নভেম্বর) বিকাল ৪ টার দিকে এই তিনটি ভূমি অফিসের নির্মাণকাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এ উপলক্ষ্যে উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: কামরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও জেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবি, এম খোরশেদ আলম।
তারা বলেন, নতুন ইউনিয়ন ভূমি অফিসগুলো নির্মাণের ফলে ভূমি সংক্রান্ত সেবা ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবার জন্য আর উপজেলা শহরে গিয়ে ঘুরতে হবে না। ইউনিয়ন ভূমি অফিসে প্রয়োজনীয় সেবা পাবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আব্দুল ছালেক, এলজিইডির উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সাঈদ, জয়মন্টপ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামরুল ইসলাম, জামির্তা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: আতিকুল ইসলাম ও জামশা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সিংগাইর উপজেলার মোট ১১টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। এর মধ্যে ৬টি ইউনিয়ন ভূমি অফিসের ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তিনটির নির্মাণকাজ শুরু হয়েছে। বাকি দুইটি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রক্রীয়াধীন বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত