ভূরুঙ্গামারীতে বাবুরহাট বাজারে প্রভাতী প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম সম্পন্ন
বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থা ইফাদ (IFAD) এর যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(LGED) বাস্তবানে পরিচালিত ‘প্রভাতী (Provati)প্রকল্প’ এর আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারে ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।
প্রভাতী প্রকল্পের অধীনে বাবুরহাট বাজারে নির্মিত হয়েছে নতুন বাজার শেড, উঁচু কংক্রিট প্ল্যাটফর্ম, ড্রেনেজ ব্যবস্থা, পাকা প্রবেশপথ, টিউবওয়েল, পাবলিক টয়লেট, বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা ও আলোকায়ন সুবিধা বাজারের অভ্যন্তরে চলাচলের সুবিধা ও ব্যবসায়িক নিরাপত্তা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।
এছাড়া বাজারের উন্নয়ন কাজে স্থানীয় লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (LCS) সদস্যদের মাধ্যমে শ্রমিক নিয়োগের ফলে এলাকাবাসী, বিশেষ করে নারী শ্রমিকরা আয়মুখী কাজে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। উপজেলা প্রশাসন ও এলজিইডি সূত্রে জানা গেছে, বাবুরহাট সহ উপজেলার কয়েকটি হাট-বাজারে মোট শতাধিক স্থানীয় শ্রমিক এ প্রকল্পের আওতায় কাজ করেছেন।
সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে বাবুরহাট বাজার এলাকার ৭৯ জন উপকারভোগীর মাঝে প্রায় ৯ লক্ষাধিক টাকার লভ্যাংশ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাতী প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।
বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা জানান, প্রভাতী প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন হওয়ায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ অনেক উন্নত হয়েছে। বৃষ্টির সময় কাদা বা পানি জমে থাকার সমস্যা দূর হয়েছে এবং নারী ক্রেতাদের জন্যও নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে।
উপজেলা নির্বাহী প্রকৌশলী জানান,বাবুরহাট বাজারের উন্নয়ন কাজ সম্পন্ন করে স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটির (MMC) নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্থানীয়ভাবে বাজারের স্থায়িত্ব ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে।তিনি আর ও জানান প্রকল্পটির লক্ষ্য ছিল গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, বাজার অবকাঠামো উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি এবং নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা।
বাবুরহাট বাজারের স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের নতুন অবকাঠামো ব্যবসার প্রসার ঘটবে এবং এলাকার অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ