শার্শা সীমান্ত থেকে ৩৮৯ বোতল উইন্সেরেক্স সিরাপ আটক
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে বিজিবি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৮৯ বোতল ভারতীয় উইন্সেরেক্স সিরাপ আটক করা হয়েছে।
বিজিবির জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি কায়বা বিওপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কায়বা সীমান্ত থেকে ৩৮৯ বোতল ভারতীয় উইন্সেরেক্স সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি’র আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থাকবে।
বিজিবি’র পক্ষ থেকে আরও জানানো হয়, ভারত থেকে বর্তমান ফেন্সিডিলের নতুন সংস্করণ উইন্সেরেক্স সিরাপ অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশ করছে। সীমান্তে উইন্সেরেক্স সিরাপ প্রবেশে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত উইন্সেরেক্স সিরাপ ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন