ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে একমাথা, দু'মুখ ও চার চোখ বিশিষ্ট অদ্ভুত বাছুর প্রসব, এলাকায় চাঞ্চল্য


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ৪:২৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে একটি গাভী একমাথা, দু'মুখ, দু'কান, চার চোখ বিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে। সোমবার (১০ নভেম্বর) রাতে ওই গ্রামের কৃষক জালাল হোসেনের গাভীটি এই অদ্ভুত আকৃতির মেয়ে বাছুরটির জন্ম দেয়। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটিকে এক নজর দেখার জন্য দলে দলে লোকজন জালালের বাড়িতে ভিড় জমাচ্ছে। জালালের স্ত্রী রুপা বেগম জানান, গরুটি আমরা গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। এর মধ্যে গরুটি গর্ভবতী হয়। আজ সন্ধ্যার পর গাভীটি এরকম একটা বাচ্চা জন্ম দিয়েছে। এমন বাছুর আমরা জীবনে দেখিনি। এটা দেখে ভয়ও লাগতেছে, আবার অবাকও হচ্ছি। তবে গাভীটি ও বাচ্চাটি এখন ভালো আছে। আমি বাচ্চাটিকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছি। এদিকে এ খবরটি ছড়িয়ে পড়তেই জালালের বাড়িতে লোকজন ভিড় জমাচ্ছেন বাছুরটিকে দেখতে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপন চন্দ্র মহন্ত এ বিষয়ে বলেন, এমন ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত কোষ বিভাজনের সময় জিনগত তারতম্যের কারণে এমন অস্বাভাবিক আকৃতির বাছুর জন্ম হতে পারে।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা