ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে যানজট নিরসনে জেলা পুলিশ সুপারের মহতি উদ্যোগ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ১১:১১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যানজট নিরসনে জেলা পুলিশ সুপারের মহতী উদ্যোগে ভূরুঙ্গামারী বাসীর দীর্ঘদিনের দাবি বহুল প্রতীক্ষিত ট্রাফিক পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। রবিবার (৯ নভেম্বর) তিনি ভুরুঙ্গামারী থানা এলাকায় যানজট নিরসনে দুইজন পুলিশ সদস্যকে বদলির আদেশ প্রদান করেন। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এ মহতি উদ্যোগ নিয়েছেন  কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার( এসপি) মাহফুজুর রহমান। 
তাঁর নির্দেশে নিয়োগ প্রাপ্ত দু'জন পুলিশ সদস্য সার্বক্ষণিক ভূরুঙ্গামারীতে অবস্থান করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন সহ যানবাহন চলাচলে সহায়তা ও যানজট নিরসনে কাজ করবেন। দীর্ঘদিন থেকে ভুরুঙ্গামারীর জামতলা মোড়, বাজার রোড, কলেজ মোড়, বাসস্ট্যান্ড,  এলাকায় নিয়মিত যানজটের কারণে সাধারণ মানুষ  ভোগান্তিতে ছিলেন। 
স্থানীয়রা জানান, পুলিশ সুপারের এ পদক্ষেপ ভুরুঙ্গামারীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আশা করি  যানজট অনেকাংশে কমে যাবে। 
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, এসপি মহোদয়ের নির্দেশে দু'জন পুলিশ সদস্যকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ভূরুঙ্গামারী থানা এলাকায় অবস্থান করে যানবাহন চলাচলে সহায়তা ও যানজট নিরসনে কাজ করবেন।
কুড়িগ্ৰাম জেলা পুলিশ সুপারের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভুরুঙ্গামারীবাসী। এ ধারাবাহিকতা অব্যাহত  থাকলে ভুরুঙ্গামারী একদিন যানজট মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলাবাসী।

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার