ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মুরাদনগরে ৪৯টি ইটভাটার ধোঁয়া ও ধুলাবালিতে পরিবেশ দূষণ, শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে স্থানীয়রা


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ১২:৫৫

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৈধ–অবৈধ মিলে মোট ৪৯টি ইটভাটা আবারও সক্রিয় হয়েছে। এসব ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও ধুলাবালিতে গোটা এলাকার বাতাস ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। ফলে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রায় সবাই শ্বাসকষ্ট, হাঁপানি, চোখ ও ত্বকের নানা রোগে ভুগছেন। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ ইটভাটা বসতি এলাকা, বিদ্যালয় এবং ফসলি জমির পাশে স্থাপন করা হয়েছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, ফসলের ফলন কমে যাচ্ছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ধোঁয়া ও ছাইয়ে ঢেকে যাচ্ছে আশপাশের গাছপালা, নষ্ট হচ্ছে ফলদ ও বনজ বৃক্ষ। স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, “ইটভাটার ধোঁয়ায় আমাদের বাচ্চারা সারাবছর কাশিতে ভোগে। সকালে উঠলেই চোখ জ্বালা করে।” আরেকজন কৃষক জসিম উদ্দিন জানান, “ইটভাটার ছাই জমিতে পড়ে ধানের ফলন নষ্ট করছে। অথচ কেউ কিছু বললে ভাটা মালিকরা প্রভাব খাটায়।” উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার অনুমোদিত ভাটা মাত্র ৮-১০টি, কিন্তু প্রায় ৪০টি ভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব ভাটায় আধুনিক প্রযুক্তি ব্যবহার না থাকায় ধোঁয়া ও কার্বন নিঃসরণ বেড়ে যাচ্ছে কয়েকগুণ। অভিযান চালিয়ে কিছু ভাটা বন্ধ করা হলেও মালিকরা পুনরায় চালু করছেন। পরিবেশবিদরা বলছেন, ইটভাটায় ব্যবহৃত কয়লা ও কাঠের ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, সালফার ডাই–অক্সাইডসহ ক্ষতিকর গ্যাস তৈরি হয় যা বাতাসে ছড়িয়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। এতে স্থানীয় জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারের কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তি–নির্ভর পরিবেশবান্ধব ইট উৎপাদন ব্যবস্থা এবং বিকল্প জ্বালানি ব্যবহার নিশ্চিত করা না গেলে মুরাদনগরের জনজীবন আরও বিপর্যস্ত হবে। পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের বর্তমান উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব বলেন, “অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান চলছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন