ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট পুরস্কার বিতরণী সম্পন্ন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ১:১৩

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় অনুষ্ঠিত হলো এনডব্লিউইউ সিএসই ফেস্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী অনু মঙ্গলবার  (১১ নভেম্বর) বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ'র সদস্য সৈয়দ হাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুসদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মেহেদী হাসান, কম্পিউটার ক্লাব কম্পট্রনের এডভাইজার এবং সিএসই ফেস্ট এর আহ্ববায়ক এম. রায়হান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ,সহকারী প্রক্টরবৃন্দ, , শিক্ষক, শিক্ষার্থী, কম্পট্রন ক্লাব এর কমিটি ও সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এনডাব্লিউইউ সিএসই ফেস্ট এ দেশের নামকরা ৭১ টি ইনস্টিটিউট থেকে প্রায় ৯০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং এ ফেস্টের  মূল সেগমেন্ট ছিল, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শোকেজ, পোস্টার প্রেজেন্টেশন, ডাটাথন সহ বিভিন্ন ইনডোরস গেম। এছাড়া গেমিং সেগমেন্টে ছিল চারটি ইভেন্ট।

ফেস্টে বিভিন্ন সেগমেন্ট থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী ও রানার্স আপদের হাতে তুলে দেওয়া হয় মোট ১ লক্ষ ৫৬ হাজার টাকার পুরস্কার। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ'র চেয়ারম্যান  মো: মিজানুর রহমান শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’