গভীর রাতে আগুন লাগিয়ে আতংক তৈরির চেষ্টা
খুলনার খালিশপুরে পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে আতংক তৈরির চেষ্টা করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩ টা ৪০ মিনিটে খালিশপুর থানাধীন ফেয়ারওয়ে রোডে এ ঘটনা ঘটেছে।
গাড়ির মালিক আপন বলেন, রাতে কিছু লোকের পায়ের শব্দ শুনে বাইরে এসে দেখি কয়েকজন ছেলে গাড়িতে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সাথে সাথে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করি। গাড়িতে পুড়ো আগুন ধরতে পারেনি। নইলে অনেক ক্ষতি হয়ে যেতো। গাড়ীর সামনে বুনেট কভার ও গ্লাস পুড়ে গেছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, আওয়ামীলীগের পালিয়ে থাকা নেতারা টাকা দিয়ে লোক ভাড়া করিয়ে অরাজকতা করার চেষ্টা করছে। এসকল অরাজকতায় গভীর রাতে অল্প বয়স্ক ছেলেদের দিয়ে করাচ্ছে । নিজেরা এগুলা করতে আসলে আমরা চিহ্নিত করে ধরে ফেলবো, এ ভয়ে টাকা দিয়ে লোক ভাড়া করে আগুন লাগানোর চেষ্টা করেছে। মিছিলের চেষ্টাও করেছে। তবে আমরা পালিয়ে থাকা আওয়ামীলীগ নেতাদের তালিকা ধরে তদন্ত করছি এবং সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের ধরার জন্য চেষ্টা করছি।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, গাড়ির ওপর কাপড় ছিলো, তাই পুড়ে গেছে। দুর্বৃত্তের আগুন লাগাতে পারেনি। তিনি আরো বলেন, খালিশপুর থানা এলাকা বর্তমানে আমাদের নজরদারিতে রয়েছে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা