ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে দৃষ্টিনন্দন সুইমিংপুল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ১:৩৭

মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত দৃষ্টিনন্দন সুইমিংপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরের দিকে  উপজেলা পরিষদের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সুইমিংপুলের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার রকিবুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন,

এই সুইমিংপুলের মাধ্যমে শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ সাঁতারের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে, যা ভবিষ্যতে ডুবে যাওয়া দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি সম্প্রতি রাজনগর গ্রামে চার শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং এমন দুর্ঘটনা প্রতিরোধে সাঁতার শেখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। তিনি বলেন,

উপজেলা পরিষদের  উদ্যোগে এই সুইমিংপুল নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে স্কুল–কলেজের শিক্ষার্থী, কিশোর-কিশোরী এবং সাধারণ মানুষ সাঁতার শেখার সুযোগ পাবে। আমরা নিয়মিত সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম চালু করব, যাতে সবাই নিরাপদে জলবিনোদন উপভোগ করতে পারে।”

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্মিত এই সুইমিংপুলটি  বিনোদন, সাঁতার প্রশিক্ষণ ও নিরাপদ জলক্রীড়া শেখার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ