ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বেনাপোলে হাকর নদীরপাড় থেকে ছেলে নবজাতক উদ্ধার


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ৩:৪৭

যশোরের বেনাপোল হাকর নদীর পাড় থেকে অভিভাবকহীন এক নবজাতক শিশু উদ্ধার করেছে শার্শা উপজেলা প্রশাসন।  বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল পৌরসভার ৭নং ওয়ার্ড গাজীপুর গ্রামের মধ্যবর্তী হাকর নদীর পাড় থেকে একটি নবজাতক ছেলে শিশু উদ্ধার করা হয়।
গাজীপুরের বাসিন্দা আলী হোসেন জানান, আজ সকাল ৭ টার দিকে হঠাৎ আমার বসত বাড়ীর পার্শ্বে বাঁশ বাগানের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। এসময় আমি ও আমার স্ত্রী নারগিসসহ স্থানীয় লোকজন উক্ত বাঁশ বাগানের মধ্যে গিয়ে দেখতে পায় একজন পাগলী (বুদ্ধি প্রতিবন্ধি) মহিলা বাচ্চা প্রশব অবস্থায় শুয়ে আছে এবং তার পাশে ফুটফুটে এক নবজাতক সন্তান পড়ে আছে।
পরে আমার স্ত্রী নারগিসের সহযোগীতায় এবং সাহসিকতায় প্রতিবেশিরা মিলে বস্ত্রহীন ঔ পাগলীর শরীরে কাপড় পরিয়ে বাচ্চার নাড়ি কাটা হয়। পরবর্তীতে পাগলী উক্ত স্থান হতে হারিয়ে যায়। অনেক খোজাখুজি করে পাগলীকে কোথাও খুজে না পেয়ে বাচ্চাটিকে আমার স্ত্রী কোলে তুলে নেই। বর্তমান শিশুটি আমার পরিবারের কাছে আছে।
স্থানীয়দের খবর পেয়ে বেনাপোল উপজেলা প্রশাসন ঘটনাস্থল পৌছে শিশুটির বিষয়ে খোজখবর নেন।
এসময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজীব হাসান জানান, নবজাতক শিশু অভিভাবকহীন অবস্থায় নদীর পাড়ে পড়ে ছিল। বর্তমান শিশুটির স্বাস্থ্য ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটি সুস্থ আছে। তিনি আরও জানান, আপাতত প্রশাসনের মনিটরিং ও আর্থিক সহায়তায় নবজাতক শিশুটি উদ্ধারকারী পরিবারের কাছে রাখা হয়েছে। পরবর্তীতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার