ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

কুড়িগ্রাম -১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুল ইসলাম কিরণ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ৩:৫৭

কুড়িগ্রাম জেলা দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে অবহেলিত বলে মনে করছেন সাধারণ মানুষ। বিশেষ করে ২৫ কুড়িগ্রাম-০১ আসনের উন্নয়ন নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা। এলাকার জনগণের দাবি, এ আসনে এখনো পর্যন্ত এমন যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব উঠে আসেনি, যারা সংসদে গিয়ে এলাকার সমস্যাগুলো দৃঢ়ভাবে উপস্থাপন করতে পারে। ফলে উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে আছে এ অঞ্চল।

এ অবস্থায় নতুনভাবে পরিবর্তনের দাবি উঠছে সাধারণ মানুষের মুখে। তারা মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বেও বদল প্রয়োজন। যোগ্য, শিক্ষিত ও সমাজ সচেতন প্রার্থীকেই সামনে এগিয়ে আনতে হবে।

এ সংক্রান্ত আলোচনায় উঠে এসেছে মো: মাহফুজুল ইসলাম (কিরন) নামটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মাহফুজ কিরন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি তার পরিবার দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখছে।

জানা যায়, পরিবারের উদ্যোগে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয়েছে লাইব্রেরি ও স্কুলে স্কুলে বুক কর্নার। এছাড়া মাকসুদা-আজিজ বৃত্তি এর মাধ্যমে প্রতিবছর গরীব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, স্থানীয় সামাজিক সংগঠন গঠন ও পরিচালনা এবং দুস্থ-অসহায় মানুষের নিয়মিত সেবামূলক কার্যক্রম দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন তিনি।

সম্প্রতি ভুরুঙ্গামারীতে সফলভাবে অনুষ্ঠিত "মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি সম্মেলন-২০২৫" এলাকার তরুণ সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে। সময় সচেতনতার মাধ্যমে ব্যক্তি তথা সমাজ ও রাস্ট্রের প্রগতি ও আধুনিকায়নে এই আন্দোলন বর্তমানে উপজেলা ছাড়িয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বহুল আলোচিত এই আন্দোলনের অতিরিক্ত মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে এমন শিক্ষিত, দায়িত্বশীল ও উন্নয়নমনস্ক নেতৃত্ব প্রয়োজন। তাই তারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রতি আহ্বান জানিয়েছেন মো: মাহফুজুল ইসলাম (কিরন) কে ২৫ কুড়িগ্রাম-০১ আসনের মনোনয়ন প্রদানের জন্য।

এ বিষয়ে এলাকার একাধিক নাগরিক জানান, "আমরা এমন নেতা চাই, যিনি চাটুকারিতার রাজনীতি করেন না; বরং সমাজের বাস্তব সমস্যায় জড়িত থেকে মানুষের হয়ে কাজ করেন। কিরন ভাই সেই যোগ্যতার অধিকারী।"

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বিষয়ে কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে আসনটিতে রাজনৈতিক আলোচনায় সাবেক ব্যাংকার, শিক্ষানুরাগী ও আলোকিত সমাজ সংস্কারক মো: মাহফুজুল ইসলাম (কিরন) এর নাম এখন ব্যাপকভাবে আলোচিত। এনসিপি'র দলীয় দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ভুরুংগামারি, নাগেশ্বরী ও কচাকাটা থানার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে বাজারে নতুন এই দলের পক্ষে কুড়িগ্রাম-১ এর তৃনমুল উন্নয়নে ১৫ দফা ও ৭ অংগীকারের লিফলেট নিয়ে জনসংযোগ, প্রচারণা ও উঠান বৈঠক করে চলেছেন তিনি।

এমএসএম / এমএসএম

হাটহাজারীতে ৩২ টি খাল পুনঃখনন হবে যা ইতিমধ্যে চলমান-প্রতিমন্ত্রী মীর হেলাল

বাগেরহাটে সেন্ট যোসেফ’স প্রাইমারী স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-৭

জুলাই সনদ আর গণভোটের সাথে বিএনপি অন্তহীন প্রতারনা করেছে: মামুনুল হক

গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন

বাঁশখালীতে চাঁদা দাবি ও স্থাপনা নির্মাণে বাঁধার অভিযোগে মানববন্ধন

শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন

মিরসরাইয়ে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান সম্পন্ন

জনবল সংকটে দীর্ঘ ৫ বছর ধরে আইসিইউ সেবা থেকে বঞ্চিত ভোলার ২২ লক্ষ মানুষ