সাভারের ছায়াবীথিতে আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের ছায়াবীথি এলাকায় সাংবাদিক কামরুজ্জামান হিমুর বাড়ি থেকে নুরুন্নবীর বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় নবনিযুক্ত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
কাজটির জন্য সরকারি বরাদ্দ নির্ধারিত হয়েছে প্রায় ৪৪ লাখ ৫৭ হাজার টাকা। প্রকল্পটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ১,২ ও ৩ নং ওয়ার্ডের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা শামীম আরা, রেডটাইমসের সচিবালয় রিপোর্টার সাংবাদিক কামরুজ্জামান হিমু, বিটিভি ঢাকা জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, দৈনিক সকালের সময় এর সাভার উপজেলা প্রতিনিধি আহমেদ জীবনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন প্রমুখ। এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী আমিনুল ইসলাম।
উদ্বোধনকালে ইউএনও মাহবুবুর রহমান বলেন, “সাভার পৌর এলাকার জনগণের মৌলিক অবকাঠামো উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই ড্রেন নির্মাণ সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং নাগরিকদের স্বাস্থ্য ও পরিবেশ উন্নত হবে।”
স্থানীয় বাসিন্দা তোতা মিয়া জানান, দীর্ঘদিন ধরে ড্রেনের অভাবে বর্ষায় পানি জমে পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হতো। নতুন এ প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ প্রকল্পের সফল বাস্তবায়নে এলাকার নাগরিক জীবন আরও স্বস্তিদায়ক হবে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর