চাঁদপুরে সবধরণের যানবাহন চলাচল স্বাভাবিক
শেখ হাসিনার রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সারাদেশব্যাপী লকডাউন কর্মসূচির মধ্যে চাঁদপুরে সড়ক, রেল ও নৌপথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে যথারীতি আন্ত:জেলা বাস, ঢাকাগামী লঞ্চ ও চট্টগ্রামের উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর থেকে ছেড়ে যায়।
সকাল থেকে শহরের সকল যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ফজরের নামাজের পর শহরে গুরুত্বপূর্ণ এলাকায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীদেরকে অবস্থান করতে দেখা যায়।
এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ছিল স্বাভাবিক এবং অফিস-আদালতে কোন ধরণের প্রভাব পড়েনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর কারণে মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করে।
এর আগে গতকাল সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীকে কর্মসূচি পালন করতে মাঠে নামতে দেখা যায়নি।
চাঁদপুর লঞ্চ ঘাটের মালিক প্রতিনিধি শওকত আলী বলেন, আজকে সকাল থেকে সব লঞ্চ ছেড়েগেছে। তবে যাত্রী সংখ্যা কম।
চাঁদপুর শহর জামাতের আমির এডভোকেট মো. শাহজাহান খান বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা সব সময় মাঠে আছি এবং থাকবো। যারা আগুন সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে চাঁদপুরে বের হতে দেওয়া হবে না।
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব বলেন, বেশ কয়েকদিন ধরেই পুলিশ খুবই সতর্ক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত চাঁদপুরের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬