ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

আলফাডাঙ্গার দ্বীন ইসলাম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২৫ বিকাল ৭:১২

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফরিদপুরের আলফাডাঙ্গা তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার ছাত্র দ্বীন ইসলাম উপজেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে। উপজেলায় অংশগ্রহণকারী মোট ২২৫ জন প্রতিযোগীর মধ্যে সে চতুর্থ স্থান অধিকার করে আগামী ২৯ নভেম্বর ২০২৫ তারিখে জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে।

কৃতী শিক্ষার্থী দ্বীন ইসলাম আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের হাফেজ মোঃ সোহাগ মোল্লার সন্তান। দ্বীন ইসলামের এই সাফল্যে তার পরিবার, মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। ছাত্রটির পিতা ও মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের কাছে দ্বীন ইসলামের জন্য দোয়া কামনা করেছেন, যাতে সে জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও সফল হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২