কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান
রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মু. রেজা হাসানকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে তৃতীয় ধাপে আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার এসব জেলায় ডিসিদের রদবদল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। পদায়নকৃত জেলা প্রশাসকদের মধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লায় এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব
রাজস্থলীতে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান
শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা
কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা
উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা
পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২
ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং
মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন