ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মেহেরপুর-২ (গাংনী) আসনে এনসিপি থেকে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সাকিল


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১৪-১১-২০২৫ দুপুর ১১:২৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সাকিল আহমাদ। আজ সন্ধ্যায় রাজধানীর এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে তিনি দলের সংশ্লিষ্ট নেতাদের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

অ্যাডভোকেট সাকিল আহমাদ বর্তমানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক, মেহেরপুর জেলার প্রধান সমন্বয়কারী এবং এনসিপি সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স–এর মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গাংনী উপজেলা থেকে এই পদে দায়িত্ব পাওয়া প্রথম ব্যক্তি।

দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত অ্যাডভোকেট সাকিল স্থানীয় তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করে আসছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন—
“গাংনী আমার জন্মভূমি। এখানকার মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে কেন্দ্র করে আমি কাজ করতে চাই। ন্যায়, উন্নয়ন ও পরিবর্তনের রাজনীতি গড়তে এনসিপি আমার প্ল্যাটফর্ম।”

মনোনয়ন জমা দেওয়ার সময় এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, তরুণ নেতৃত্ব, আইনি পেশায় অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগের কারণে মেহেরপুর-২ আসনে অ্যাডভোকেট সাকিল আহমাদকে ‘যোগ্য প্রার্থী’ হিসেবে বিবেচনা করছে দলটি।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ