ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ১৪-১১-২০২৫ বিকাল ৫:৬

 জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচনের পূর্বেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবীসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার ১৪ (নভেম্বর) জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মাগুরা ভাইনার মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু'র নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান ও মাওলানা মারুফ কারখী,জেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য  মাওলানা কবীর হুসাইন,জেলা জামায়াতের শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, সদর উপজেলা আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম,ইসলামী ছাত্র শিবিরে মাগুরা জেলা শাখার সেক্রেটারী মোঃ কুতুবউদ্দিন, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান,সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানসহ অন্যরা।
মিছিলটি ভায়নার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু'র সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী সঞ্চালনায় বক্তব্য রাখেন মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, শিবিরের জেলা সেক্রেটারী মোঃ কুতুবউদ্দিনসহ অন্যরা।
বক্তরা বলেন- আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে, নির্বাচনের পূর্বেই গণভোট দিতে হবে, জুলাই সনদ  বাস্তবায়নসহ ৫ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করতে হবে, তা না করলে আগামীতে আরো দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এমএসএম / এমএসএম

তালায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, মামলা ও গ্রেপ্তার ৫

বাঁশখালীতে মাটির মসজিদ মাদরাসার ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০

নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ভূরুঙ্গামারীতে গণশুনানি অনুষ্ঠিত নানান ধরনের সমস্যা তুলে ধরলেন সাধারণ মানুষ

অপরাধ জগতের লাগামহীন সম্রাট 'স্টিভ' পর্নোগ্রাফি মামলায় ঢাকা থেকে গ্রেফতার

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

শান্তি ও নিরাপত্তার জন্য আমৃত্যু পাশে থাকবো: এস এম জিলানী

পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সাংবাদিকদের সুরক্ষা আইন পাশ করতে সরকারের প্রতি অনুরোধ

বরগুনায় সাংবাদিক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত