ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

উত্তরা ১২ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৫ হাজার মানুষ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৪-১১-২০২৫ বিকাল ৫:৮

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষ্যে সেক্টরবাসীর স্বাস্থ্যসেবায় আজ অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। 

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সহায়তায় আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন প্রায় পাঁচ হাজার মানুষ।

১৪ নভেম্বর শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত উত্তরা সেক্টর-১২ এলাকায় অনুষ্ঠিত এই ক্যাম্পে মেডিসিন, ইউরোলজি, ডেন্টাল, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, গাইনী, শিশু, গ্যাস্ট্রোএন্টারোলজি, চর্ম ও যৌনরোগ, কার্ডিওলজি, চক্ষু ও নাক-কান-গলা—মোট ১২টি বিভাগে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন। স্থায়ী বাসিন্দা এবং দরিদ্র ও অসহায় রোগীরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ-এর চেয়ারম্যান এবং ইউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. সাব্বির আহমেদ খান, ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন, ভাইস-চেয়ারম্যান ও উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, হসপিটালের ডাইরেক্টর ফজলুর রহমান এবং জেনারেল ম্যানেজার আলী আহাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।ফ্রি চিকিৎসাসেবার এমন মানবিক উদ্যোগকে সেক্টরবাসী অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতির ফলে সাধারণ মানুষ উচ্চমানের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন বলে জানা গেছে।

ঢাকা স্পেশালাইজড হসপিটাল লি.–এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন,
“সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা মানুষের পাশে থাকতে চাই। উত্তরার প্রতিটি সেক্টরে পর্যায়ক্রমে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। আজ যারা স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেছেন—সকল চিকিৎসককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।”

রজতজয়ন্তীর এই স্বাস্থ্যসেবা ক্যাম্প শেষে আয়োজক প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার