বাড্ডায় গুলিতে এক ব্যক্তি নিহত
রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, কে বা কারা মামুন শিকদার নামের ওই ব্যক্তিকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে কে বা কারা তাকে গুলি করেছে সেটি এখনো জানা যায়নি।
ওসি বলেন, নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি সে বাসায় থাকতেন না। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে।
এমএসএম / এমএসএম
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব