দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল, হাজারো দর্শকের ভিড়
কুমিল্লার দাউদকান্দি উপজেলার তিনপাড়া ব্রিজ সংলগ্ন মাঠে শুক্রবার বিকাল ৩টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মাদকের বিরুদ্ধে ডে-নাইট (হ্যান্ডভার) ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং-এর বর্ণাঢ্য গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। এই উত্তেজনাপূর্ণ খেলাকে ঘিরে হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ও সাড়া পড়ে যায়। বিশেষ করে নারী দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি মাঠের পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সিঙ্গাপুর থেকে যুক্ত ছিলেন ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ বাবুল খন্দকার। তিনি যুবসমাজের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা এবং মাদকবিরোধী সচেতনতার গুরুত্ব তুলে ধরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল আহম্মেদ চৌধুরী। তাঁর উদ্বোধনী বক্তব্যে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা ও করণীয় বিষয়ে গঠনমূলক ও অনুপ্রেরণামূলক বার্তা রাখেন। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী সরদার এই বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করেন।
টান টান উত্তেজনায় ভরা এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল তিনপাড়া একাদশ ও আমিরাবাদ একাদশ। খেলাকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং খেলার মাঠ থেকে শুরু করে আশপাশের এলাকা পর্যন্ত যেন এক উৎসবের আবহ ছড়িয়ে পড়েছিল।
আয়োজকরা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে ক্রীড়া চর্চা ও সুস্থ সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। তাঁরা আগামীতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করেন, যাতে তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনচর্চায় উৎসাহিত হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ