ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কসবা পুলিশের অভিযানে ১১৪ কেজি গাঁজা উদ্ধার


কসবা প্রতিনিধি photo কসবা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ, যার ফলে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। শুক্রবার ভোর ৫টায় এই অভিযানটি পরিচালিত হয়। আজ বিকালে প্রেস রিলিজ করে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানাধীন বায়েক ইউনিয়নের কান্দারপাড় এলাকায় একটি কলেজের কাছাকাছি পেট্রোবাংলা গামী বাইপাসের ব্রিজের নিচে লুকিয়ে রাখা হয়েছিল ১১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা। অভিযানে নেতৃত্ব দেন কসবা থানার এসআই মোহাম্মদ ফারুক হোসেন।

এই অভিযানে পুলিশ দুটি মাদক ব্যবসায়ীকে শনাক্ত করেছে, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীরা হলেন ইলেন মিয়া (২৫) ও কামরুল (২৭), যারা কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বাসিন্দা।

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানিয়েছেন, পালিয়ে যাওয়া আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কসবা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

​চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ রোধে সচেতনতা ও সমন্বিত উদ্দ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ

সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত

নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার

জকিগঞ্জে ছেলের হামলায় প্রাণ গেল মায়ের, আ হ ত ৪

নিমগাছী মৎস্য প্রকল্পের মালামাল পাচার চেষ্টার অভিযোগ তদন্তে কমিটি, কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার

কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচিত ধামরাইয়ের সেই কারখানায় আগুন

আলী হাসান আদনানকে দেশে ফিরিয়ে ফাশির দাবি, সর্বোচ্চ শাস্তি চান বক্তারা

দাউদকান্দিতে জমির সীমানা নিয়ে বিরোধ

মদ্যপানে দুই যুবকের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন

সীমান্তে তিনদিনে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা