ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম ১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:২৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়।

বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহের পর স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন রিদুয়ান হৃদয়। এ সময় তিনি জানান, বঙ্গোপসাগরের পাশ ঘেঁষা একটি অঞ্চল আনোয়ারা-কর্ণফুলী, অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন ও জনগণের সেবাকে সামনে রেখে নির্বাচন করব। গত ১৫ বছর ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত থাকার কারণে এলাকাবাসীর প্রত্যাশা ও দুর্ভোগ কাছ থেকে দেখেছি। জনগণের সেবা করতে পারলেই সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন।

এদিকে ৫ আগস্টের পর থেকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে টানটান রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে সংঘর্ষ ও হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। এই আসনে বিএনপি, জামায়াত ও বৃহত্তর সুন্নী ঐক্যজোটসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) থেকে রিদুয়ান হৃদয়  মনোনয়ন নেওয়াকে আনোয়ারা-কর্ণফুলী রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার বিষয় হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

এই বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী সানাউল্লাহ মির্জা বলেন " রাজনৈতিক পুরনো বন্দোবস্তকে কবর দিতেই জুলাই গণ-অভ্যুত্থান, গণ-অভ্যুত্থানের পর জন-মানুষের আকাঙ্খা ছিলো ক্লিন ইমেজের একজন নেতা পাবে কর্ণফুলীবাসী, যার বিরুদ্ধে থাকবেনা চাঁদাবাজী, টেন্ডারবাজী বা মামলা বাণিজ্যের অভিযোগ। আমি মনে করি আনোয়ারা ও কর্ণফুলীবাসী যোগ্য এক নেতা পেতে যাচ্ছেন যিনি মানুষের জন্য কাজ করবেন।"

এই বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলার এনসিপির যুগ্ম-সমন্বয়কারী কাজী জাবের বলেন"  আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি গন-মানুষের জন্য কাজ করবেন, আনোয়ারাবাসীর অধিকার আদায়ে লড়াই করবেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা

কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা

উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২

ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর

কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়