মেহেরপুর-১ আসনে এনসিপির মনোনয়ন জমা দিলেন ইঞ্জিনিয়ার সোহেল রানা
মেহেরপুর-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ইঞ্জিনিয়ার সোহেল রানা। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমানে এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সোহেল রানা দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা বিস্তার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও তরুণ নেতৃত্ব বিকাশে কাজ করে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে মেহেরপুর অঞ্চলের তরুণদের মাঝে নাগরিক সচেতনতা তৈরি ও সংগঠিত করতে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন,
“মেহেরপুর আমার জন্মভূমি। এখানকার মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে কেন্দ্র করে আমি কাজ করতে চাই। ন্যায়, উন্নয়ন ও পরিবর্তনের রাজনীতি গড়তে এনসিপি আমার প্ল্যাটফর্ম।”
এ সময় এনসিপি’র স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, তরুণ নেতৃত্ব, মাঠপর্যায়ে জনপ্রিয়তা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণেই সোহেল রানাকে মেহেরপুর-১ আসনে ‘যোগ্য প্রার্থী’ হিসেবে বিবেচনা করছে এনসিপি।
এমএসএম / এমএসএম
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির