ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা অনুমোদন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:৩৪

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫' এ অনুমোদন দেওয়া হয়েছে। কৃষিবিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির অনুমোদনের পর গত বৃহস্পতিবার বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি রোববার থেকে কার্যকর হবে। নতুন নীতিমালায় স্বচ্ছ দরপত্র, ডিজিটাল নজরদারি, ডিলার নিয়োগে নতুন যোগ্যতা নির্ধারণ, এক পরিবারে একাধিক ডিলারশিপ নিষিদ্ধকরণ এবং সাব-ডিলার প্রথা বাতিলের মতো বড় পরিবর্তন আনা হয়েছে। কৃষি মন্ত্রণালয় বলছে, এ নীতিমালার মূল মূল লক্ষ্য একচেটিয়া আধিপত্য ও সিন্ডিকেটভিত্তিক নিয়ন্ত্রণ ভাঙা। বছরের পর বছর পরিবহন ঠিকাদার ও ডিলারের প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছিল। ফলে কৃষক বেশি দামে সার কিনতে বাধ্য হতো। নতুন নীতিমালায় দীর্ঘদিন ধরে চলা ডিলারশিপের দ্বৈত কাঠামো বিসিআইসি ও বিএডিসি একীভূত করে এক ছাতার নিচে আনা হয়েছে। অর্থাৎ এখন থেকে সরকারি, আধাসরকারি বা বেসরকারি যে উৎস থেকেই সার আসুক, তা একক নীতিমালার আওতায় বিতরণ হবে। আগের মতো 'বিসিআইসি ডিলার' ও 'বিএডিসি ডিলার' নামে কোনো বিভাজন থাকবে না। ইউরিয়া ও নন-ইউরিয়া উভয় ধরনের সার বরাদ্দ একক ব্যবস্থাপনায়

হবে। নীতিমালা অনুযায়ী, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনে সারের ডিলার ইউনিটের সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে। প্রতিটি ডিলারের অধীনে তিনটি বিক্রয়কেন্দ্র থাকবে, যেখানে সরকারি ভর্তুকি, বিক্রয়মূল্যসহ তথ্য প্রদর্শন বাধ্যতামূলক। বিক্রয়, উত্তোলন ও হিসাবরক্ষণ ডিজিটালভাবে সংরক্ষণ করতে হবে। ডিলার নিজ এলাকায় নির্ধারিত কেন্দ্র ছাড়া অন্য কোথাও সার বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্য ডিলার হতে পারবেন না। ডিলারশিপ জামানত দুই লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। নীতিমালায় বলা হয়েছে, ডিলারদের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত নবায়ন বা বাতিলের ব্যবস্থা থাকবে। অনিয়ন্ত্রিত সাব-ডিলার বা খুচরা বিক্রেতা ব্যবস্থা বাতিল করা হয়েছে। শহরে জমির পরিমাণ অনুযায়ী ডিলার সংখ্যা নির্ধারণ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেসব ইউনিটে ডিলার নেই, সেসব স্থানে উপজেলা ও জেলা সার এবং বীজ মনিটরিং কমিটির সুপারিশে নতুন করে নিয়োগ দেওয়া হবে। প্রতিটি কমিটি ১৫ দিনের মধ্যে ইউনিটভিত্তিক ডিলারের দায়িত্ব বণ্টন করবে। খালি ইউনিটের তালিকা জেলা পর্যায়ে প্রকাশ করে একই সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার