ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বন্ধু রক্ত দান সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:৩৫

“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”—এ স্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জের রায়গঞ্জে উদযাপিত হয়েছে বন্ধু রক্ত দান সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। 

শুক্রবার বিকালে উপজেলার ভূঞাগাঁতী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংগঠনিক কর্মসূচি'র।

সংগঠনের সভাপতি মো. হুজাইফা হিজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসকে রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মাদ এরশাদ আলী। এছাড়াও সংগঠনের উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্য, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন পর্যায়ের রক্তদাতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু সংকটে নয়, নিয়মিত রক্তদানে সমাজে মানবিক মূল্যবোধ তৈরি হয়। একজন অসুস্থ মানুষের প্রয়োজনে এক ব্যাগ রক্তই হতে পারে জীবন মৃত্যুর ফারাক—এই বার্তা ছড়িয়ে দিতে সংগঠন ইতোমধ্যে সফল উদ্যোগ নিয়েছে।অনুষ্ঠানে রক্তদানের উপকারিতা, স্বেচ্ছাসেবীদের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, রায়গঞ্জে স্বেচ্ছায় রক্তদাতাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হলে জরুরি সময়ে রোগী ও পরিবারকে আর দুশ্চিন্তায় পড়তে হবে না।

অনুষ্ঠান শেষে এসকে রাজুকে সভাপতি ও মিদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এক বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

স্থানীয়ভাবে রক্ত সেবা কার্যক্রম ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন