ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:৩৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৪ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন ভূরুঙ্গামারী প্রথম হানাদারমুক্ত উপজেলা হিসেবে স্বাধীনতার স্বাদ পায়।  ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়া মাহফিলের আয়োজন করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক, উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক। মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে স্বাগত বক্তব্য দেন রফিকুল হাসান রনজু।

বক্তারা বলেন, ভূরুঙ্গামারী দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। তারা জানান
১৯৭১ সালের ১৩ নভেম্বর সকালে মিত্রবাহিনী পাকিস্তানি বাহিনীর ঘাঁটির দিকে কামানের গোলা নিক্ষেপ শুরু করে। একই সময়ে মিত্রবাহিনীর যুদ্ধবিমান আকাশে চক্কর দিয়ে শত্রুপক্ষের ওপর গোলাবর্ষণ করে। ত্রিমুখী আক্রমণে পাকিস্তানি সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে। দিনভর তুমুল লড়াইয়ের পর ১৪ নভেম্বর সূর্যোদয়ের আগেই তাদের গোলা বর্ষণ থেমে যায়।

পরে মুক্তিযোদ্ধারা স্লোগান দিতে দিতে ভূরুঙ্গামারীতে প্রবেশ করে। তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ চত্বর) একটি কক্ষ থেকে ১৫–১৭ জন এবং ভূরুঙ্গামারী হাই স্কুলের একটি কক্ষ থেকে ১৫–১৬ জন নির্যাতিতা নারীকে জীবিত উদ্ধার করেন মুক্তিযোদ্ধারা।

উক্ত অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলার দশটি ইউনিয়নের মুক্তিযোদ্ধার সন্তানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার