ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পিরোজপুরে চলাচলের পথ বন্ধ: চার গ্রামের হাজারো মানুষের চরম ভোগান্তি


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৩:৩২

পিরোজপুর-কলাখালী-স্বরূপকাঠি সড়কের মূলগ্রাম খালের ওপর নতুন ব্রীজ নির্মাণ স্থানীয় চার গ্রামের মানুষের জন্য আশীর্বাদ হওয়ার কথা থাকলেও উল্টো তা এখন পরিণত হয়েছে চরম দুর্ভোগে। ব্রীজের পাশের পুরোনো সংযোগ সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় ৫ নং টোনা ইউনিয়নের টোনা, চলিশা, মূলগ্রাম ও তেসদাসকাঠী গ্রামের ৫ থেকে ৭ হাজার মানুষের জেলা সদরে যাতায়াত সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়েছে। এ ঘটনায় বিকল্প সড়ক নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে পিরোজপুর-কলাখালী সড়কের পাশে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে নারী-পুরুষসহ কয়েকশ মানুষ অংশ নেন।
‎
‎স্থানীয়দের অভিযোগ, জরুরি প্রয়োজনে হাসপাতালে রোগী নিয়ে যেতে ঘণ্টার পর ঘণ্টা ভিন্ন পথে ঘুরে যেতে হচ্ছে, এতে অনেক সময় চিকিৎসা পেতে দেরি হচ্ছে। বাজারে কৃষিপণ্য নিয়ে যেতে না পারায় চাষিদের উৎপাদিত শাকসবজি, ফলমূলসহ নিত্যপণ্য নষ্ট হয়ে যাচ্ছে। শ্রমজীবী মানুষদের কাজে যেতে অতিরিক্ত ৪–৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে, এতে অতিরিক্ত ভাড়া ও সময়ের অপচয়ে আয় কমে গেছে। ব্রীজ নির্মাণ চলাকালীন সময় ব্যক্তিগত জমির ওপর দিয়ে অস্থায়ীভাবে মানুষ চলাচল করলেও ব্রীজটি চালু হওয়ার পর সেই পথটিও অনিশ্চয়তার মুখে পড়েছে। এতে চার গ্রামের দুইটি আবাসন প্রকল্পের বাসিন্দাদেরও চলাচলের একমাত্র পথ কার্যত বন্ধ হয়ে গেছে।
‎
‎শুধু সাধারণ মানুষ নয়, টোনা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কুন্ডপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৪৭নং চর লখাকাঠি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীর স্কুলে যাতায়াতও বিঘ্নিত হয়েছে। ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, ব্রীজ নির্মাণ স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আমাদের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ না হলে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে।
‎
‎টোনা গ্রামের বাসিন্দা মো. মোরসালিন বলেন, ব্রীজ হওয়া আমাদের জন্য ভালো, কিন্তু সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আমাদের অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে। এখন হাসপাতালে রোগী নিয়ে যেতে ভয় লাগে। আগে ১০ মিনিটে জেলা সদরে পৌঁছাতাম, এখন প্রায় ৪০ মিনিট লাগে। সড়ক বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারছে না।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার