কাউনিয়ায় চলন্ত বাসে ওঠার চেষ্টা, পড়ে গিয়ে প্রাণ গেল তাজেলের
রংপুরের কাউনিয়ার হলদীবাড়ি রেলগেটে বেলা-অবেলা পরিবহনের বাসে ওঠার চেষ্টা করতে গিয়ে তাজেল (৩০) নামে এক বাদাম বিক্রেতা নিহত হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম থেকে বগুড়া গামী বাসটি যাত্রী তুলতে থামলে তাজেল উপরে উঠতে চাইলে পা পিছলে নিচে পড়ে যান। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত তাজেল কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর গ্রামের মৃত রব্বানীর ছেলে।
স্থানীয়রা জানান, বাসটি রেলগেট এলাকায় মাত্র কয়েক মুহূর্তের জন্য থামলে তাজেল দ্রুত উঠতে যান। এসময় পড়ে গেলে মুহূর্তেই দুর্ঘটনাটি ঘটে। এরপর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটি আটক করে চালককে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে মরদেহ কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, “আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ