গাজীপুর-২ আসনে ধানের শীষের মহাসমাবেশে জনতার ঢল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে ধানের শীষ প্রতীকের প্রতি বিপুল জনসমর্থনের প্রদর্শনী হিসেবে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাউতিয়া (সালনা) নাসির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।
এসময় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুশাসিত রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ আজ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।”
জনসভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, গাজীপুরের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নির্বাচনী মাঠে কাজ করছেন। তিনি ভোটারদের প্রতি কোনো ব্যক্তির নয়, ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।
জনসভাকে কেন্দ্র করে এলাকায় ছিল উৎসবের আমেজ। সভাস্থলে দলীয় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দায়িত্ব পালন করেন।
সভা শেষে প্রার্থী ও নেতৃবৃন্দ শান্তিপূর্ণ নির্বাচনী শোডাউনসহ বিভিন্ন প্রচার কার্যক্রমে অংশ নেন। জনসভায় গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ