ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ধানের শীষের পবিত্রতা রাখতে হবেঃ আবুল কালাম


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৪:২১

কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার দল জাতীয়তাবাদী দল কুমিল্লা ৯ আসনে আমাকে ধানের শীষের প্রতীকের সালাম নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে।

 দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করার পরে ধানের শীষ আমার হাতে দিল, ধানের শীষের পবিত্রতা রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে ওয়াদাবদ্ধ আপনার আমানত এই লাকসাম মনোহরগঞ্জের মানুষ অক্ষরে অক্ষরে পালন করবে। সততা-নিষ্ঠার সহিত কাজ করে প্রমাণ করে দেবো যে আমরা আমানতের খেয়ানত করি না। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে লাকসাম উপজেলার ২নং মুদাফফরগঞ্জ ইউনিয়নের কাঠাঁলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আবুল কালাম বলেন, আওয়ামী লীগ আমাদের ওপর যে জুলুম-নির্যাতন করেছে, সরকার পতনের পর আমরা কিছুই করিনি। আমাদের কোনো কর্মী কারও কোনো ক্ষতি করেনি। আমরা হিংসাত্মক রাজনীতি করি না। 

তিনি বলেন, আওয়ামী লীগ এতবড় বিশ্বাসঘাতক, নিজের প্রতিও তাদের কোনো বিশ্বাস ছিল না। না থাকার ফলশ্রুতিতে, তারা দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, আমি- ডামি ইলেকশন করেছে। আওয়ামী লীগ যারা করে তারাও কিন্তু ভোট দিতে পারেনাই। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করে হিন্দুরা তাদের কেনা গোলাম। হিন্দু মানেই নৌকায় ভোট দিবে, এটা একটা ডাহা মিথ্যা কথা। কে কোথায় ভোট দেবে এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার চিন্তা-চেতনা, আপনার বিচার-বিশ্লেষণ। আমি যদি আপনাকে বুঝাতে পারি তাহলে আপনি আমাকে ভোট দিবেন। 

এই সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায়  আসলে ডা. জোবাইদা রহমানের নেতৃত্ব এ সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে পলি ক্লিনিক স্থাপন করবেন। সে অনুযায়ী কাঠালিয়া এলাকায় পলি ক্লিনিক স্থাপন করলে আশেপাশের ৫/৬ গ্রাম সহ উপকৃত হবে। সেই সাথে কোনো বানিজ্য ছাড়াই সঠিক চিকিৎসা প্রদান করা হবে। শুধুমাত্র সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি নেওয়া হবে। সেক্ষেত্রে গ্রামের মা ও বোনেরা সঠিক চিকিৎসা পাবে।

মুজাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুর রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, উপজেলা সভানেত্রী আফরোজা বেবি,উপজেলা সহ সভানেত্রী কানিজ ফাতেমা শিলা,

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম,  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাষ্টার মাসুদুর রহমান, ইউনিয়ন সভানেত্রী আয়েশা আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তার সহ ইউনিয়ন মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ